• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘অন্তর্বর্তীকালীন সরকার কিংস পার্টি করার চেষ্টা করছে’

   ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা কিংস পার্টি করার চেষ্টা করছে। ২১ বছরের ছেলে কীভাবে রাষ্ট্রপতি হবে? কীভাবে তারা দেশ পরিচালনা করবে? বয়স কমানো হলো, কেনো?  তারা নির্বাচিত হলে মেনে নিবো, কিন্তু নিরপেক্ষ না হয়ে ক্ষমতায় বসতে চাইলে মেনে নেয়া হবে না।’

নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনো কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতা-কর্মীদের। যতবড়ই নেতা হোক, দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘ভোলায় দুদিন আগে নিজের গাড়ি বহরের সামনে দেখা যায় মোটরসাইকেল বহর, জিজ্ঞেস করলাম এরা কারা, এর আগে এদের দেখিনি। উত্তর এলো, তারা অনেকেই আওয়ামী লীগের কর্মী। বিএনপির ভেতরে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। কাজেই সতর্ক থাকতে হবে দলীয় কর্মীদের।’

সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নিতে হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে৷’

সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রকলোমেশন, এই মেশন, সেই মেশন এগুলো জনগণের কোনো কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম