• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের বিরুদ্ধে আমেরিকার হুমকি: রাজধানীতে বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে লক্ষ্য করে সাম্রাজ্যবাদী আমেরিকার সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ীকে হত্যার চেষ্টা প্রতিহত করার লক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের মানববন্ধনে বক্তারা বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণকে সর্বাত্মক সহায়তা করছে এবং মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্যই দেশটি সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে।”

বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্র প্রতিহত করার ওপর জোর দেন। মানববন্ধন শেষ হওয়ার পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জাতীয় মসজিদ থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা “মুসলিম বিশ্ব ঐক্য গড়ো” এবং “ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর” স্লোগান দেন। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে একটি সমাবেশের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
আহত কর্মীর চিকিৎসার ব্যয় বহন করবে সিটি কর্পোরেশন: ডিএসসিসি প্রশাসক
কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে
সরেজমিনে কমলাপুর কেউ ফিরেছেন ঈদ শেষে, কেউ যাচ্ছেন ঈদ করতে
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম
ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি ফিরিয়ে আনতে হবে: আবদুস সালাম