• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজধানীর যানজট সমস্যার সমাধানে স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিল মাসের মধ্যে কার্যকর হলে তেমনটা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন, তার অংশ হিসেবে আমরা স্বল্পমেয়াদি কী করতে পারি, মধ্যমেয়াদি কী করতে পারি এবং দীর্ঘমেয়াদি কী করতে পারি— সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সব দপ্তর—ডিএমপি, সিটি করপোরেশন, হোম মিনিস্ট্রি, রাজউক, বুয়েটের বিশেষজ্ঞ, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ডিটিসিএসহ অন্যান্য কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন।”

সভায় স্বল্পমেয়াদি পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর মন্ত্রী জানান, এগুলো রেজুলেশন আকারে ঘোষণা করা হবে। তিনি বলেন, “আশা করি, ইনশাআল্লাহ, এপ্রিল মাসের শেষ নাগাদ স্বল্পমেয়াদি সব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। ফলে ঢাকা শহরে যানজট অনেকটাই কমে যাবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, “এরপর মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করলে আমাদের ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।”

তিনি জানান, “ট্রাফিক সিগন্যালগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে অটোমেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে সাতটি সিগন্যাল কার্যকর আছে, এবং সপ্তাহখানেকের মধ্যে আরও ছয়টি ইন্টারসেকশনে সিগন্যাল চালু হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকা শহরের প্রায় ১২০টি সিগন্যালকে অটোমেশন করার কাজ সম্পন্ন হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ