{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পি.এম.
গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেন এবং বিজয়ী হন।

এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরবর্তীতে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত একটি জাতীয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কদমতলীর সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
কদমতলীর সাদ্দাম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার