{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় দিনব্যাপী ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ।

পথসভায় বক্তব্যে মো. হারুন অর-রশিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোট না দেওয়ার সংস্কৃতির কারণে ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ কমে গেছে। ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত—এমন ধারণা তৈরি হয়েছে। এমনকি মৃত ব্যক্তির নামেও ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে ভোটাররা মনে করে ভোটের দিন কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে।

এই অবস্থা চলতে থাকলে এবং আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়া হলে, গত ১৭ বছরে যে অন্ধকারে ছিলাম, তার চেয়েও বেশি অন্ধকারে আমাদের থাকতে হবে। তাই ভোটের অধিকার আদায়ের জন্য সবাইকে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। এদিন কোনো হেলাফেলা করা যাবে না।

বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখে নির্ভয়ে ঘুমাতে পারবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া হবে।

অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধানের শীষের পক্ষে যারা কাজ করবে, তারাই দলের নেতা হিসেবে বিবেচিত হবে। প্রকাশ্যে ও গোপনে যারা ধানের শীষের বিপক্ষে কাজ করবে, তাদের সাথেও বোঝাপড়া হবে।

এসব পথসভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলিমহর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, জানাজা বাদ আসর
দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, জানাজা বাদ আসর
দোহারে ৩ সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল দম্পতির
দোহারে ৩ সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল দম্পতির
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা