{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একটি ভোটই পারে ন্যায়বিচার নিশ্চিত করতে: জামায়াত আমির

পিরোজপুর প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পি.এম.
পিরোজপুর নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহিত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলটির সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিচার করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি ভোট এবং একটি আসন অত্যন্ত মূল্যবান। জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহতদের পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ ও মুগ্ধসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।’ তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশে আর সেই পুরোনো সংস্কৃতি চলবে না—যেখানে একজনের ভোট আরেকজন দেয়। আগামী নির্বাচনে যার ভোট, সে-ই ভোট দেবে। কেউ যদি ভোট চুরি বা ভোট ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে, জামায়াত তা মেনে নেবে না—যত বড় শক্তিই হোক না কেন।’

ভোটাধিকার নিশ্চিত করতে এখন থেকেই ভোট পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান দাবি করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে এনে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এ কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমলে ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বলা হলেও মানুষ তা পায়নি। এখন আরেকটি দল কার্ডের কথা বলছে—এসবই ধাপ্পাবাজি।’ তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের হুমকি ও অপমানের ঘটনা ঘটলেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনের ভোট হবে ন্যায় ও ইনসাফের পক্ষে—যেখানে বিচারের ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও সমানভাবে বিবেচিত হবেন।’

পিরোজপুর জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবীণ আলেমের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান
প্রবীণ আলেমের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান
দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, জানাজা বাদ আসর
দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, জানাজা বাদ আসর
দোহারে ৩ সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল দম্পতির
দোহারে ৩ সন্তানকে বাঁচিয়ে আগুনে প্রাণ গেল দম্পতির