• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যৌথ অভিযানে ৩৬৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১টি অবৈধ অস্ত্র

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পি.এম.
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংগৃহিত ছবি

দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারি, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

আইএসপিআর জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইইউ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সংখ্যালঘু নেতাদের বৈঠক
ইইউ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সংখ্যালঘু নেতাদের বৈঠক
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতিসংঘকে হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার
জাতিসংঘকে হাদি হত্যার তদন্তের প্রস্তাব দেবে সরকার