• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পি.এম.
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়টি ভারতীয় দূতের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করা হলেও, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের হাই কমিশনারের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংগুলোতে বিষয়টি আলোচনা করা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো এবং আরও যারা প্রক্রিয়ায় যুক্ত, তাদের বিষয়েও আমরা আলোচনা করছি।”

তিনি আরও জানান, বর্তমান সরকার এখনও আনুষ্ঠানিক চিঠি ভারতকে দেয়নি, তবে বিষয়টি মৌখিকভাবে ভারতের দূতের সঙ্গে তোলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “আমরা কথাই বলছি। এটি ইতিমধ্যেই চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে।”

উল্লেখ্য, বাংলাদেশ গত ২৩ ডিসেম্বর ভারতের কাছে চিঠি পাঠায় শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফেরত পাঠানোর জন্য। সাবেক প্রধানমন্ত্রী গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেই দেশেই অবস্থান করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার : সেতুমন্ত্রী
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ