• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

জনবান্ধব সরকারের জন্য বিএনপিকে পছন্দ করছে মানুষ: রবিউল

নিজস্ব প্রতিবেদক    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পি.এম.
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সাথে কথা বলেন রবি-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যুক্ত আছেন এবং যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে ছিলেন। মানুষের কন্টিনিউ সাপোর্ট দেখছি। এই অঞ্চলের মানুষ আগামী দিনে বাংলাদেশে কার্যকর ও জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপিকে পছন্দ করেছে। তারা চাইছে আমি তাদের প্রতিনিধিত্ব করি সংসদে বা আইন সভায়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

রবিউল আলম বলেন, এই এলাকার ভোটাররা সর্বাধিকভাবে কেন্দ্রে উপস্থিত থেকে যে কোনো পরিস্থিতিতে ভোট দিবে এবং ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে। জনগণের মধ্যে এক চাঞ্চল্যতা ফিরে এসেছে। তারা রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হতে চায় এবং ভোট প্রদানের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য অপেক্ষা করছে।

ঢাকা-১০ এর বিশেষ পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “একজন প্রার্থী জাতীয় নির্বাচনে দলের ইশতিয়ার অনুযায়ী কাজ করে। তারপরও আমার এলাকায় কিছু ব্যতিক্রম সমস্যা আছে। 

এখানে কামরাঙ্গীরচর এবং ধানমন্ডি এলাকা রয়েছে। আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার পরিকল্পনা করেছি। যদি আমার দল সরকার গঠন করে এবং আমি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করি, সেগুলো দ্রুততম সময়ে সমাধান করতে সক্ষম হব।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?