• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মধুপুরে ধানের শীষের বিশাল গণ মিছিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে টাঙ্গাইলের মধুপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) বিকেলে মধুপুর পৌর শহরে বিশাল এ গণ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অপর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।  

মনোনয়ন বঞ্চিত হয়ে মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে নেমে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ কেন্দ্রীয় অন্তত তিনটি পদ থেকে বহিষ্কার হন। প্রচারের দ্বিতীয় দিনেই দলের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে তিনি নির্বাচনী মাঠ ছেড়ে স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করেন। 

বুধবার দল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়। পরের দিন বৃহস্পতিবার দলীয় প্রার্থীর সাথে গণমিছিলে নেতৃত্ব দেন মোহাম্মদ আলী। 

মধুপুর পৌর ভবনের সামনের মাঠ থেকে মিছিল বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে সন্ধ্যায় টাঙ্গাইল রোডে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার কর্মী সমর্থক দলের পতাকা হাতে ধানের শীষের পক্ষে স্লােগানে স্লোগানে মুখরিত করে তোলে। মাইকে ধানের শীষের থিম সং সহ হরেক গান  বাজে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ