• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত অনুমোদন, কমবে দাম

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পি.এম.
প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম

সরকার এলপি গ্যাসের ওপর আরোপিত ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রভাব বাজারে দাম কমানোর দিকে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে উপদেষ্টার পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, "এর ফলে এলপি গ্যাসের ওপর করভার কিছুটা হ্রাস পাবে এবং লোকাল মার্কেটে দামও আরও কমে আসবে।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে