• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

শিশুদের সাথে হৃদয় ছোঁয়া সময় কাটালেন তুলি

নিজস্ব প্রতিবেদক    ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ এ.এম.
মিরপুরে নারীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান তুলি -ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বুধবার (৪ ফেব্রুয়ারি) মিরপুরে নারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে শিশুদের সঙ্গে হৃদয় ছোঁয়া সময় কাটান। 

মতবিনিময় সভা শেষে তিনি উপস্থিত শিশুদের সাথে আন্তরিকভাবে কথা বলেন, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। শিশুদের হাসি-আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। তুলি তাদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।  

এসময় তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষাও দিতে হবে।”

তিনি আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুদের সঠিকভাবে লালন-পালন ও শিক্ষার বিকল্প নেই।

সভায় উপস্থিত অভিভাবক ও স্থানীয় নারীরা তুলির এমন আন্তরিকতা ও শিশুপ্রেমের প্রশংসা করেন। তারা বলেন, একজন জননেত্রী হিসেবে শিশুদের প্রতি তার এই মমত্ববোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশাব্যঞ্জক।

এ সময় স্থানীয় নারী নেতৃবৃন্দ, সামাজিক কর্মী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ঢাকা ১৪ আসনের উন্নয়ন ও জনকল্যাণে তুলির পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

শিশুদের সাথে এই মানবিক ও হৃদয়গ্রাহী মুহূর্তে প্রমাণিত হয়েছে-প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি কেবল একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি একজন মানবিক ও শিশুপ্রেমী অভিভাবকও।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল