• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

পাঁচ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এই বদলির প্রজ্ঞাপন জারি করেছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের আরেক রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাও মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি হয়েছেন। এছাড়া ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত তারিখে দায়িত্ব হস্তান্তর করবেন। বাকি কর্মকর্তারা আগামী ৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্ব বুঝিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক