• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

নবনির্বাচিত স্পিকার

জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর হাফিজ উদ্দিন আহমদ প্রথম বক্তব্যেই সংসদকে দেশের সকল রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার নির্বাচিত হওয়ার পর দেওয়া সূচনা বক্তব্যে তিনি বলেন, “দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে সংসদের মূল লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ—এটাই হোক আমাদের মূলমন্ত্র।’”

বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক ইতিহাসের বিভিন্ন পর্যায়ের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, “১৯৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারি ও বিরোধী দল মিলে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল। পরবর্তীতে স্বৈরশাসনের অভিজ্ঞতা আসলেও জনগণের আন্দোলনের মাধ্যমে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।”

তিনি আরও স্মরণ করেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি।”

নবনির্বাচিত স্পিকার গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “এখন জনগণ অধীর আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম দেখার অপেক্ষায় রয়েছে।”

তিনি গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের শাসনব্যবস্থা হলেও বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলেও জানান।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আয়োজন হয়। স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সংসদের হুইপ নূরুল ইসলাম মনি, এবং হুইপ রাকিবুল ইসলাম বকুল তা সমর্থন করলে কণ্ঠভোটে তিনি নির্বাচিত হন।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে সাতবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল