• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সঙ্গে ফয়সাল সালামের সৌজন্য সাক্ষাৎ

   ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেতনায় বাংলাদেশ-এর সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সদ্যকারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ‘চেতনায় বাংলাদেশ’-এর সভাপতি ফয়সাল সালাম সাগর।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারা ফটকে অপেক্ষমাণ নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এরপর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শের-ই-বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন বাবর। ২০০৭ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম