• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার সালাহউদ্দিন আহমদের

নিজস্ব প্রতিবেদক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পি.এম.
সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে, বিবেকের চাকরি করেন। বিবেকের প্রতি দায়বদ্ধ থাকলে সত্যিকারের অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।” 

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “গণমাধ্যমের ভূমিকা হবে নিরপেক্ষ। দ্বিধাবিভক্ত ও রাজনৈতিক বিভাজন সৃষ্টি হওয়া উচিত নয়। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হলো সমাজের কাছে নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়া। মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না করার দায়িত্ববোধ রাখতে হবে।”

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যমকে রাজনৈতিকভাবে দলীয়করণের কারণে দেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে। তিনি বলেন, “যেদেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে, সেদেশের গণতন্ত্র শক্তিশালী হয়। গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া। স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে নিজের রাজনৈতিক অঙ্গীকার ও গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
দলের বদনাম হয় এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান ইশরাকের
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু
সরকারের পাশে দাঁড়াতে হবে, ধৈর্য ধরতে হবে: দুদু