নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের অংশগ্রহণে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করা হবে।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।
ভিওডি বাংলা/ এন/ আরিফ







