• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন

গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পি.এম.
গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটেছে দুর্বৃত্তরা। ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারি (ফেনসিং) রাতের বেলায় কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে গাইবান্ধা ১নং রেলগেটের সামান্য উত্তরে এবং রেল স্টেশনের প্রায় ২শ গজ দক্ষিণে গ্রিলের বাউন্ডারির (ফেনসিং) প্রায় ৬ ফিট কে বা কারা কেটে নিয়ে গেছে। রেলওয়ের নিয়মিত নিরাপত্তা বাহিনী থাকলেও তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। রেলওয়ের বাউন্ডারি কেটে নেয়ায় অরক্ষিত হয়ে পড়েছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। এরফলে যাত্রী ও চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে।

স্থানীয় সাখোয়াত মিয়া বলেন, নিরাপত্তা কর্মীরা রেলের নিরাপত্তা দেয়ার চেয়ে ছোট ছোট দোকানদের কাছ থেকে চাঁদা তোলা নিয়েই বেশি ব্যস্ত। তারা নিরাপত্তার দোহাই দিয়ে ছোট ছোট দোকানদের সবসময় চাপের মুখে রাখে। তাদের অবহেলায় বাউন্ডারি কেটে নেয়ার ঘটনা ঘটেছে।

এবিষয়ে গাইবান্ধা রেলওয়ের নিরাপত্তা বাহিনী হাবিলদার আশুতোষ রায় বলেন, আমাদের লোকবল অত্যন্ত কম। মাত্র চারজন লোক দিয়ে সবকিছু সামলাতে হয়। তবে আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

এব্যাপারে রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত কুমার বলেন, আমি ঘটনা শুনে ওই এলাকা পরিদর্শন করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। মামলার প্রস্তুতি চলছে, কর্তৃপক্ষের নির্দেশনা পেলে মামলাটি দায়ের করা হবে।

ভিওডি বাংলা/ ইমন মিয়া/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ