• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রেজাউল করীম

ইসলাম প্রতিষ্ঠা ছাড়া দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পি.এম.
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) অভিযোগ করেছেন, দেশের ৯০ ভাগ মুসলমান ইসলাম অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই কিছু মানুষ ভীতি ছড়ায়। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর কাওরান বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ইসলামী শাসনের অধীনের মানুষ শান্তিতে থাকার কারণে ভীতি প্রকাশ করে। চরমোনাইতে অমুসলিমরাও নিরাপদে বসবাস করতে পারছে।” তিনি ভোটারদের ৫৪ বছরের ব্যর্থতার গ্লানী থেকে মুক্তি পেতে হাতাপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

চরমোনাই পীর আরও বলেন, চব্বিশের জুলাই আমাদের সামনে যে সুযোগ এনেছে, তা কাজে লাগাতে না পারলে ভাগ্য পরিবর্তন হবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম একমাত্র কার্যকর পথ।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভায় বক্তব্য রাখেন মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা আলহাজ কামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হোসাইন নুরসহ ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৬, ঢাকা-১৭, ঢাকা-১৮ আসনের দলীয় প্রার্থীরা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এসআর/আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড