{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিউল আলম রবি:

মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পি.এম.
ঢাকা-১০ আসনের ৫৫ নম্বর ওয়ার্ড, মাহাদীনগর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন রবিউল-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও দুষ্কৃতকারীদের এই এলাকায় কোনোভাবেই থাকতে দেওয়া হবে না। আমি থাকতে এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। হয় আমি থাকব, না হয় তারা থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-১০ আসনের ৫৫ নম্বর ওয়ার্ড, মাহাদীনগর এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, মাদক শুধু একজনকে নয়, একটি পরিবারকে ধ্বংস করে দেয়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোতে সন্তানদের প্রতি নজরদারির অভাব থেকেই মাদকাসক্তির ঝুঁকি বাড়ে। তিনি পরিবারগুলোর প্রতি সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

মাদক বিক্রি বন্ধের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন, এতে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে তিনি জনগণের সহযোগিতা ও আস্থা চান। প্রয়োজনে যে কেউ তাকে সরাসরি মোবাইলে বার্তা দিয়ে জানাতে পারবেন বলেও জানান তিনি।

চাঁদাবাজি ও অনৈতিক সুবিধাভোগীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, রাজনীতির নামে, বিএনপির নামে কিংবা অন্য কোনো দলের নামে কেউ চাঁদাবাজি করতে পারবে না। কিশোর গ্যাং বা সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের  এলাকায় থাকার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

অর্থনৈতিক বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, সবাই ধনী হবে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। তবে শান্তি, মর্যাদা ও অধিকার নিয়ে বাঁচার পরিবেশ তৈরি করা হবে। তিনি হালাল উপার্জন, যাকাত ও সদকার মাধ্যমে দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলেন।

গ্যাস সংকটের বিষয়ে শেখ রবিউল আলম রবি বলেন, শুধু এই এলাকা নয়, পুরো ঢাকায় গ্যাসের সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে সংস্কার, মেরামত ও প্রকল্প গ্রহণ প্রয়োজন, যা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে বিদ্যমান গ্যাস সংযোগগুলো সচল রাখা ও প্রয়োজনীয় সম্প্রসারণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সিটি করপোরেশনের সেবা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নির্বাচিত সরকার এলে অগ্রাধিকারভিত্তিতে রাস্তা ও নাগরিক সেবার সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

ভোটের গুরুত্ব তুলে ধরে বিএনপি প্রার্থী বলেন, এবারের নির্বাচন শুধু এমপি নির্বাচনের নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই ভোট মিস করলে দেশ সঠিক পথে ফিরবে না। 

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, পরিবার ও আত্মীয়স্বজনসহ সবাইকে নিয়ে সকালেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপিই একমাত্র দল যারা এই সংকটে দেশ পরিচালনা করতে জানে । তিনি জনগণের ওপর আস্থা রেখে বলেন, জনগণ যে বিশ্বাস রাখবে, তার কোনো অমর্যাদা তিনি করবেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনেই মসজিদে ধাক্কাধাক্কি, গ্লাস ভেঙে আহত ৫
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল
জুলাই জাদুঘরের সামনে আওয়ামী লীগের মিছিল
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান