• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল

ঢাকা-১০ আসনে রবিউলের গণসংযোগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পি.এম.
ঢাকা কলেজের সামনে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন রবিউল আলম রবি-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে গণসংযোগে করছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সামনে থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু হয়, যা শেষ হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে এসে। 

গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ রবিউল আলম রবি।

গণসংযোগে তিনি বলেন, ঢাকা-১০ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা হিসেবে গড়ে তুলব।

বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। আপনারা সবাই এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। এবং অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে দেশের বিজয় হবে জাতির বিজয় হবে।

গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই শেখ রবিউল আলম রবির সাথে হ্যান্ডসেট করেন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হবে বলে তারা আশাবাদী।

গণসংযোগ শেষে ল্যাবএইড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন শেখ রবিউল আলম রবি। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
রাজধানীতে বাড়তি নিরাপত্তা, সেনা টহল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির অবস্থান কী?