• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করা হবে: জামায়াত আমির

কক্সবাজার প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী মঞ্চ থেকে বড় উন্নয়ন স্বপ্নের কথা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোনে রূপান্তরের পাশাপাশি পুরো কক্সবাজারকে সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, পচে যাওয়া নেতৃত্ব দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়া সম্ভব নয়। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য বলে জানান তিনি। জাতিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে জামায়াতে ইসলামীর আমির বলেন, “আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে।”

জনসভায় তিনি আরও ঘোষণা দেন, চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধ করা হবে। শিক্ষিত বেকারদের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে।’

ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী লবণ শিল্পকে সংরক্ষণ ও আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। তারা দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোটারদের সমর্থন চান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ