• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

চরমোনাই পীর

ইসলামের লেবাসে বিদেশি সংস্কৃতি প্রচার করছে কিছু গোষ্ঠী

নোয়াখালী প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পি.এম.
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলেও আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় সোনাইমুড়ীতে নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন। 

চরমোনাই পীর আরও বলেন, “একটি বিশেষ গোষ্ঠী ক্ষমতার লোভে মত্ত হয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভিতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে।”

জনসভায় তিনি নোয়াখালী-১ আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম, নোয়াখালী-২ আসনের প্রার্থী মাওলানা খলিলুর রহমান এবং নোয়াখালী-৩ আসনের প্রার্থী মাওলানা নুরুলদীন আমানতপুরীকে নোয়াখালীবাসীর কাছে পরিচয় করিয়ে দেন।

পরিশেষে চরমোনাই পীর নোয়াখালী ও সারা দেশের মানুষকে এই ধোঁকাবাজি থেকে সতর্ক থাকার এবং সত্য ও সঠিক আদর্শের পথে চলার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ