• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের পক্ষে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ

   ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ,পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, স ম নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, মোঃশফিউল ইসলাম হাজরা, আবুল কাশেম হাজরা, শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ । নতুন কম্বল পেয়ে শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন ।

আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দু:সময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরীব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি। মসজিদ-মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে, বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। প্রতিটি কল‍্যাণমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকেফহাল রয়েছেন।তার দিক নির্দেশনা ও বিশেষ সুনজর রয়েছে ।এইসব কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।সকলের জন্যে দোয়া কামনা করেন তিনি।

আনোয়ার আলদীন বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আবুল হোসেন আজাদ বলেন, উন্নয়নের রোডম্যাপে অবহেলিত পাইকগাছা-কয়রাকে সংযুক্ত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই অঞ্চলে আনোয়ার আলদীনের কর্মকাণ্ড প্রশংসনীয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

ডা.আব্দুল মজিদ বলেন, পাইকগাছা-কয়রার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমাদের জন্য প্রেরণার পাথেয়। আনোয়ার আলদীনের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমরা এই অঞ্চলের সকলে ভালোবাসি।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী