• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

   ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পি.এম.

একে এম এরশাদুল হক জনি

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে নাজিরপুর ঈদগাহ মাঠে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় নাজিরপুর ইউনিয়ন বিএনপি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

নাজিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমসেদ আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৪৬ জন ডাক্তার দিনব্যাপী প্রায় তিন হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এডভোকেট মাকসুদ উল্লাহ, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুস ছালাম কিরন, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল, যুগ্ম আহ্বায়ক খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুইঁয়া, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবু চাঁন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টারসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী