• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিরোধের জেরে কৃষকের উপর এসিড নিক্ষেপ

   ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৩০ এ.এম.

নেত্রকোণা প্রতিনিধি: 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)। সে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার দক্ষিণ নাওদ্বারা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী আ. হান্নান ও মিজান মিয়ার। এ ঘটনায় শনিবার (১১ জানুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন খলিলুর। সেই জেরকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি দিতে থাকে তারা। এরই মধ্যে মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যে রাতে খলিলুর প্রসাব করতে বের হলে শরীরে এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। এ সময় এসিডে তার শরীরের পেছনের অংশ পুড়ে ঝলসে যায়। পরে তার চিৎকারে এসিড নিক্ষেপকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোক তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বলেন, রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ি। বাবা রাতে প্রসাব করার জন্য রুম থেকে দরজা খুলে বের হলে দরজা খোলার শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। এর পাঁচ মিনিট পরেই বাবার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আ. হান্নান ও শরীফ পালিয়ে যাচ্ছে। পরে বাবাকে হাসপাতালে ভর্তি করি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, শরীরের ১০% ভাগ এসিডে ঝলসে গেছে। হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল আছে। 

এ ব্যাপারে শুক্রবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার মামলা করার পরে অভিযুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করি। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী