• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ঢাকা-৯ আসনকে উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই আসন একটি নাগরিক সুবিধা বঞ্চিত এলাকা। এখানে শিক্ষাসহ স্বাস্থ্যসেবা, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত সুবিধার অভাব রয়েছে। এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে ড্যাপের চিকিৎসকরা মানবিক কাজ করে যাচ্ছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবসময় তাদের কার্যক্রম দেখভাল করেন।এই আসনকে উন্নত করার দায়িত্ব নেবে বিএনপি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিব উল্লেখ করেন, মুগধা হাসপাতাল এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র। তবে সরকারি পরিবর্তনের পর এটি কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। আমাদের এলাকার মানুষের জন্য যদি সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করত, আরও দুই-তিনটি হাসপাতাল স্থাপন সম্ভব হতো। কিন্তু বিগত ১৫ বছরে এই এলাকার উন্নয়নে সরকার কার্যকর ভূমিকা নেয়নি। 

তিনি আরও বলেন, আজকের ডাক্তাররা, যারা আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত, তারা আগামীতেও এই এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। তারা এখানে সেবা দিতে চাইছেন এবং আমাদের যদি সুযোগ দেওয়া হয়, তারা আরও কার্যক্রম করবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন অনুযায়ী আগামী দিনে ঢাকা নয়কে একটি উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। 

তিনি বলেন, আমরা চাই ঢাকা ৯ এমন একটি এলাকা হোক যেখানে মানুষ শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসা সুবিধা পাবে এবং রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি সবশেষে উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনগণ, সবার আগে বাংলাদেশ। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব, তরুণদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ। সেই ভোট ধানের শীষে হোক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড