• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মির্জা আব্বাস

প্রতিবন্ধীদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলব

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পি.এম.
কথা বলছেন মির্জা আব্বাস। ছবি: ভিওডি বাংলা

ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিবন্ধীদের আমরা সমাজের বোঝা হিসেবে দেখতে চাই না। এরা আমাদের সন্তান, ভাই, আত্মীয়; এরা কোনো বোঝা নয়। 

প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের চাহিদা আমি বুঝতে পারছি। যদি আল্লাহ সুযোগ দেন এবং আমরা সরকারে আসতে পারি, ইনশাল্লাহ আপনাদের যা প্রয়োজন, আমরা তা নিশ্চিত করব।’

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানী পুরানা পল্টন বধির স্কুলে মুখ বধির একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, ‘আমরা চাই আপনাদের সমাজে প্রতিষ্ঠিত করতে এবং জীবনে স্বনির্ভর হতে। আপনাদের সবাইকে আমরা সম্পদ হিসেবে গড়ে তুলব। যদি চিকিৎসার কোনো বেবস্থা থাকে তাহলে ব্যক্তিগত পর্যায়েও তাদের চিকিৎসা ও সহায়তার উদ্যোগ নেবেন।’

তিনি বলেন, ‘একজন শিশুর মুখে হাসি দেখা আমার সার্থকতা। আমরা চাই না কেউ সমাজের বোঝা হোক। আপনাদের সমস্যা আমি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছি।’

মির্জা আব্বাস সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ভোট দিতে বা প্রচারণায় অংশ নিতে বাধ্য নন। ‘আপনারা যদি করতে চান, পারেন; যদি কষ্ট হয়, কোনো প্রয়োজন নেই। আপনারা আমাকে সমর্থন করেছেন এতেই খুশি আমি।’

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে