• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

   ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পি.এম.
রাজধানীর মতিঝিল (সেন্ট্রাল) গভঃ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে ৬৭ বছরপূর্তি উপলক্ষে পুনর্মিলনী ২০২৫ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মতিঝিল (সেন্ট্রাল) গভঃ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে ৬৭ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় সংগীত, কোরআন তিলাওয়াত এবং প্রাক্তন ছাত্রীদের সাথে নিয়ে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মহসীন আহমদ এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত প্রাক্তন ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এ সময় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়াও বক্তব্য রাখেন, মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক শাখার প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন, বালিকা শাখার প্রধান শিক্ষক শায়লা নাসরীন, বিদ্যালয়ের ৮৭ ব্যাচের শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

উল্লেখ্য যে, মতিঝিল (সেন্ট্রাল) গভঃ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় ৬৭ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনীর দ্বিতীয় পর্ব আগামীকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই