• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্রথম সিনেমাতেই সেরা অভিনেতা আফরান নিশো

বিনোদন ডেস্ক    ২৯ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পি.এম.
অভিনেতা আফরান নিশো। সংগৃহীত ছবি

অবশেষে ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’-এ অভিনয় করেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল। 

এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমাটি বছরের সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার অর্জন করেছে।

অন্য বিভাগে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন মনির আহমেদ শাকিল (‘সুড়ঙ্গ’), পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’), খল চরিত্রে আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম পুরস্কৃত হয়েছেন।

সংগীত বিভাগে জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’-এর জন্য বালাম সেরা গায়ক এবং ‘ঈশ্বর’ গানের জন্য প্রিন্স মাহমুদ সেরা সুরকার নির্বাচিত হয়েছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমার গান গেয়ে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন অবন্তী দেব সিঁথি।

কারিগরি ও অন্যান্য শাখায়ও ‘সুড়ঙ্গ’ ও ‘সাঁতাও’ সিনেমার প্রাধান্য দেখা গেছে।

ভিওডি বাংলা/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ