• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আহত ৬

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ২৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ পি.এম.
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মনজুরুল হক (৬৮), আব্দুল মুতালিব (৫৫), মাহমুদুল হাসান পলাশ (৩৫), শামসুল হুদা বাচ্চু (৬০), আরজু মিয়া (৪৫) ও কমল মিয়া (৪৮)। স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে আরজু মিয়া ও কমল মিয়া বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষ প্রতীকের কর্মী। অপরদিকে মনজুরুল হক, আব্দুল মুতালিব, মাহমুদুল হাসান পলাশ ও শামসুল হুদা বাচ্চু স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রায় অর্ধশত কর্মী-সমর্থক জল্লী গ্রামে ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মীরা বাচ্চু মাস্টারের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছান। লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ তুলে প্রথমে প্রচারণায় বাধা দেওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ্যে তিনজনকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ মো: হুমায়ুন কবির/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ