রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দি ছিলেন বাবর- নজরুল

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে জাতীয় নির্বাচনের মাধ্যমে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ১৬ বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। স্বৈরাচার পতনের যে এক দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সেটির জন্য আমরা এখন কাজ করছি।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় নজরুল ইসলাম খানসহ বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, লুৎফুজ্জামান বাবর আমাদের সহকর্মী। তিনি ১৭টি বছর কারাগারের অন্ধকুঠুরিতে জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন। তিনি নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন। তাকে মিথ্যা মামলায়, অন্যায়ভাবে ও রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে রাখা হয়েছিল। এসময় তিনি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার না হয়, সেজন্য গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে চাই।
নজরুল ইসলাম বলেন, আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করেছিলাম। লাখো মানুষ জীবন দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের পর যারা দায়িত্বে ছিলেন তারা কয়েক বছরের মধ্যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেন। সেই একদলীয় শাসনের কবরের ওপর বহুদলীয় বাগান তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, মিথ্যা মামলার কারনে কারাগারে মানবেতর জীবন জাপন করতে বাধ্য হয়েছিলো এবং আজ উচ্চআদালতের রায়ে নিরপরাধ প্রমানিত হয়ে আজ মুক্ত হয়েছেন আমাদের সেই প্রিয় সহকর্মী বিএনপির অন্যতম নেতা লুৎফুজ্জামান বাবর তাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে এসেছিলাম।
তিনি বলেন, লুৎফুজ্জামান বাবর আজ থেকে ১৭ বছর আগে কারাগারে যায় তখন সে টকবগে যুবক ছিলেন,তাকে মিথ্যা অভিযোগে অন্যায় ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় ৬ বছর কনডেম সেলে রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব মামলা থেকে মুক্তি দিয়েছেন।
নজরুল বলেন, গত ১৬ বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এ ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায়ে অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, ফ্যাসিবাদের প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সেই এক দফা, যার অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
‘একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথেই এগিয়ে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি তার মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে চাই। জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক ও সাধারণ জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং তার মধ্য দিয়ে আরেকবার গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি। আশা করি লুৎফুজ্জামান বাবর এবং তার মত আরও যারা নেতাকর্মী অন্যায় ভাবে কারারুদ্ধ হয়েছে, জেল খেটেছে, জীবন দিয়েছে, নানাভাবে পীড়িত হয়েছে তাদের সকলের ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা গণতন্ত্র, মানবিক মর্যাদা, সাম্য, সবার জন্য উন্নয়ন এটা আমরা অর্জন করতে সক্ষম হব।’
ভিওডি বাংলা/ এম







