• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পি.এম.
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের-ছবি: সংগৃহীত

সারাদেশে নির্বাচনী কার্যক্রম চলাকালে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রী ও কর্মীদের ওপর হেনস্তা, হামলা এবং বাধা দেওয়ার অভিযোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানী ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদী নারী সমাবেশ শুরু হবে।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, “এই প্রথম বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছেন। দেশের বিভিন্ন এলাকায় নারী কর্মীদের ওপর যেভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে, তা উদ্বেগজনক এবং গণতন্ত্রের পরিপন্থী।”

তিনি আরও বলেন, সমাবেশের পরও যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হয়, তাহলে জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতের নায়েবে আমির অভিযোগ করে বলেন, বিরোধী রাজনৈতিক পক্ষগুলো ভয় পাচ্ছে এই কারণে যে, দেশের নারীরা জামায়াতকে ভোট দিতে পারে। তিনি বলেন, “যারা নারী স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, তারাই আজ নারীদের হেনস্তা করছে। এটি দ্বিচারিতার জ্বলন্ত উদাহরণ।”

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রসঙ্গে ডা. তাহের বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “জোর করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না।”

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এই নারী সমাবেশের মাধ্যমে তারা দেশের নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বার্তা তুলে ধরবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে