• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বোয়িং থেকে ২৫টি যুদ্ধবিমান কিনছে ইসরায়েল, ৫ বিলিয়ন ডলারের চুক্তি

   ৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পি.এম.

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী প্রজন্মের ২৫টি যুদ্ধবিমান কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে।

মার্কিন প্রশাসন ও কংগ্রেসে অনুমোদিত সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই যুদ্ধবিমান কেনা হবে। এ জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলোর সরবরাহ ২০৩১ সালে শুরু হবে। বছরে ৪ থেকে ৬টি এয়ারক্রাফট সরবরাহ করা হবে।

এয়ারক্রাফটগুলো বিদ্যমান ইসরায়েলি অস্ত্রের সঙ্গে সমন্বিত অস্ত্র ব্যবস্থায় সজ্জিত হবে। একই সঙ্গে বর্ধিত পরিসীমা ও পেলোড থাকবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমানগুলো হাতে এলে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষতের সংকট মোকাবিলায় কাজ করতে পারবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আয়াল জমির বলেন, এই বছরের শুরুতে সংগ্রহ করা এফ-৩৫ স্কোয়াড্রনের পাশাপাশি এফ-১৫ যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বাড়বে।

আয়াল জমির জানিয়েছেন, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সরকার এক্ষেত্রে ৪০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান
ওমান সাগরে ট্যাংকার জব্দ করল ইরান
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন