• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বান


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সরকারকে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার আহ্বান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে ভ্যাট-কর প্রত্যাহারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এ হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর ভ্যাট ও করের বোঝা চাপানো হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের  প্রান্তিক কৃষক ও নিম্নআয়ের মানুষ। যে হারে ভ্যাট বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষের দৈনন্দিন খাদ্য বিস্কুট, কেক, জুসসহ বিভিন্ন খাদ্যপণ্য ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আর ভোক্তারা ক্রয় ক্ষমতা হারালে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। 

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট-শুল্কের ফলে রপ্তানিতে প্রভাব পড়বে জানিয়ে সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী বলেন, দেশে ভালো প্রতিষ্ঠান গড়লে রপ্তানি বাড়বে। ভালো প্রতিষ্ঠান না গড়লে বিনিয়োগ বাড়বে না, রপ্তানি বাড়বে না। বড় প্রতিষ্ঠান না হওয়ায় বা বড় বিনিয়োগ না পাওয়ায় অনেক প্রতিষ্ঠান রপ্তানি করতে পারছে না। করের বোঝা যদি কম থাকে তাহলে রপ্তানি করার জন্য অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠবে।

হুঁশিয়ারি দিয়ে এম এ হাশেম বলেন, ভ্যাট-কর যদি প্রত্যাহার না করেন, আমরা রাস্তায় নামবো। আমরা উৎপাদন বন্ধ করে দেব। যদি ভ্যাট-কর বেড়েই যায়, এমনিতেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ইকতাদুল হক, এসিআই অ্যাগ্রো বিজনেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারি, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির, বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, আকিজ ফুডস অ্যান্ড বেভারেজের পরিচালক সৈয়দ জহুরুল আলম, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, কিশোয়ান ও বনফুলের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলামসহ কৃষি প্রক্রিয়াজাত খাতের বিভিন্ন কোম্পানির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন