• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করবেন সালাহউদ্দিন


প্রকাশ:  ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পি.এম.
শেয়ার করুন 0
সর্বদলীয় বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করবেন সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ওই বৈঠক শুরুর ঘণ্টা দেড়েক আগে তিনি নিজেই বিষয়টি করেন। সালাহউদ্দিন বলেন, “বিএনপি সর্বদলীয় সভায় এক সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে। দলের সিদ্ধান্তে আমিই বৈঠকে যোগ দিচ্ছি।”

বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক শুরু হওয়া কথা। তার আগে সকালে বৈঠকে বিএনপির যোগদান নিয়ে ‘অনিশ্চয়তার’ খবর আসে সংবাদমাধ্যমে।

নাম প্রকাশ না করে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে যমুনা টিভির খবরে বলা হয়, “এখন পর্যন্ত সিদ্ধান্ত তারা বৈঠকে যাচ্ছেন না। তবে দলের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়ে ঘণ্টাখানেকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমেদ সকালে বলেছিলেন, “প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় বিএনপি যাবে না এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। অপেক্ষা করুন।”

ভিওডি বাংলা/ এম

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত