• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দাঁড়িপাল্লা স্বাধীনতা চায়নি, দেশ স্বাধীন করেছে বিএনপি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৭ পি.এম.
আউলিয়াপুরে নির্বাচনী সভায় বক্তব্য দেন  ফখরুল ইসলাম আলমগীর-ছবি-ভিওডি বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এই দেশকে স্বাধীন করেছি। কিন্তু দাঁড়িপাল্লা কখনোই এ দেশের স্বাধীনতা চায়নি।” তিনি বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি পরীক্ষিত রাজনৈতিক শক্তি। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও কালন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভায় তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা কখনো এ দেশ শাসন করেনি। আর আমরা দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সক্ষমতা প্রমাণ করেছি। জনগণের সেবা করার জন্য আবারও ধানের শীষে ভোট দিন।”

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা কখনো দেশ ছেড়ে পালাইনি। আপনাদের পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো।” তিনি বিএনপির শাসনামলে এ অঞ্চলের উন্নয়নের কথাও স্মরণ করিয়ে দেন।

সভায় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “এটাই আমার শেষ নির্বাচন।” এরপর উপস্থিত ভোটারদের কাছে শেষবারের মতো ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

স্থানীয় সনাতন সম্প্রদায়ের রজনীকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে