• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ট্রলের শিকার বুবলী

বিনোদন ডেস্ক    ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পি.এম.
চিত্রনায়িকা শবনম বুবলী-ছবি-ভিওডি বাংলা

চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ট্রলের শিকার হয়েছেন। তাকে ঘিরে ‘মা হওয়ার’ গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওকে কেন্দ্র করে এই গুজব আরও ডানা মেলে। শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও এবার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে শবনম বুবলী বলেন, “সোশ্যাল মিডিয়াতে এত বেশি ট্রল ও বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মীই আমাকে বলেছেন-আপু, আপনি ব্যবস্থা নিন। এখন তো এআই প্রযুক্তি এসেছে। এর অপব্যবহার করে নানান ধরনের আজেবাজে ছবি ও ভিডিও বানানো হচ্ছে, যা খুবই উদ্বেগজনক।”

তিনি আরও জানান, এতদিন এসব বিষয় উপেক্ষা করেই চলেছেন। বুবলীর ভাষায়, “আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। কিন্তু এখন মনে হচ্ছে, ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব বিষয় আরও মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে। আমরা আইন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

ট্রল সংস্কৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ইদানীং মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রল করছে। আরও কষ্টের বিষয় হলো-অনেক হিজাব পরা নারী মিথ্যা তথ্য ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ইসলামকেও অবমাননা করে। কারণ ইসলামে গীবত করাকে জঘন্যতম কাজ হিসেবে গর্হিত করা হয়েছে।”

বুবলীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ জরুরি। গুজব ও মিথ্যা তথ্য শুধু ব্যক্তিগতভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে।

সম্প্রতি রাজধানীর বনানীতে একটি বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামাজিক মাধ্যমে গুজবের শিকার হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন শবনম বুবলী।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি