• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জনগণের সমস্যা সমাধানে জোরালো ভূমিকার অঙ্গীকার ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ পি.এম.
ঢাকা-৬ আসনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই এলাকার সমস্যাগুলো সম্পর্কে আমরা পুরোপুরি ওয়াকিবহাল। এই এলাকার সমস্যা দূর করতে আমি জোরালো ভূমিকা রাখব, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানী ৬ আসনে নির্বাচনী প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।

নিজেকে এলাকার সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে ইশরাক হোসেন ভোটারদের উদ্দেশে বলেন, আমি আপনাদের কাছে দাবি নিয়েই বলছি আপনারা আমাকে একটি সুযোগ দিন। আপনাদের পরিবারসহ সবাই আমাকে একটি ভোট দেবেন। এটি আমার প্রথমবার দায়িত্ব গ্রহণের সুযোগ হবে, যদি মহান আল্লাহ চান।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কোনো নির্বাচনী গালগল্প নয়। আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না। নির্বাচনে জেতার জন্য জনগণকে বোকা বানানোর দিন শেষ। বিগত ২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন হয়েছে।

রাজনীতির উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন,আমরা রাজনীতি করতে এসেছি আপনাদের নিত্যদিনের সমস্যা সমাধানের জন্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল পাশাপাশি সহাবস্থান করে দেশ ও নগর উন্নয়নে কাজ করবে।

তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারা স্থায়ী করার আহ্বান জানিয়ে বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ধারা প্রতিষ্ঠিত করতে চাই।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন যেখানে থাকুন না কেন সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। তাতে আগামী সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

তিনি বলেন, আমার শরীরে মরহুম সাদেক হোসেন খোকার রক্ত বহমান। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন। ইনশাআল্লাহ আমি কথার বরখেলাপ করব না। আজীবন আপনাদের পাশে থেকে সব সমস্যা সমাধানে চেষ্টা করে যাব।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে