• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

সালেহ শিবলী

পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখবে

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
তারেক রহমানের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র নেতৃবৃন্দের সাক্ষাত। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে জনগণের কথা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখছেন বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকালীন সময় ছিল দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট।

সালেহ শিবলী বলেন, ‌‘গণমাধ্যমে উঠে আসা উচিত বিএনপি ও গণমানুষের জন্য যেসব কথা বলা হয়। শুধু সংগঠনগুলোর মধ্যে বিরোধের খবর প্রকাশ করা হলে সাধারণ মানুষ উপকৃত হবে না। তারেক রহমান মনে করেন, পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখবে।’

ডিআরইউর সভাপতি সালেহ আকন্দ জানান, ‘আমরা শোক প্রকাশ ও সংস্থার একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এসেছি। তারেক রহমান আমাদের সঙ্গে দীর্ঘ সময় বসে তার পরিকল্পনা ও স্বাধীন গণমাধ্যম সম্পর্কিত ভাবনা ভাগ করেছেন। এছাড়া ডিআরইউর অবকাঠামো ও উন্নয়ন বিষয়ে কথাও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সাংবাদিক নিপীড়নমূলক আইন বাতিলসহ স্বাধীনতা সুরক্ষায় কাজ করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।’

সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন। ডিআরইউ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এম. জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন ও আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া। এছাড়া অন্যান্য কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ