• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনে ছাত্রদলের ৪০ প্রস্তাবনা


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনে ছাত্রদলের ৪০ প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে ১৮টি এবং হল সংসদে ২২টি সংস্কার প্রস্তাবসহ মোট ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদল।

বাংলাদেশের স্বাধীনতা মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অবদানের কথা উল্লেখ করে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসুকে কার্যকর করতে হলে গঠনতন্ত্রে সংস্কার দরকার। আর ঢাবির উপাচার্য নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর অভিভাবক হওয়া স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সক্রিয় কার্যকরী প্রতিনিধিত্ব  নিশ্চিতের লক্ষ্যে, লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা দেন ছাত্রদল। 

শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা ও কার্যনির্বাহী  কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ডাকসুর কার্যাবলী পরিমার্জন  সংক্রান্ত প্রস্তাবনা সহ কেন্দ্রীয় সংসদের জন্য ১৮ টি প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 

সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট হাসিনার পতনে সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্রদল, এমন দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসুর বর্তমান গঠনতন্ত্র সাধারণ শিক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম নয়, এর সংস্কার করা জরুরি।

এছাড়া হল সংসদ নির্বাচন  শিক্ষার্থী প্রতিনিধি রাখা, নির্বাহী কমিটির গাঠনিক সংস্কার সহ মোট ২২ টি  প্রস্তাবনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

এদিকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে