• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

সাখাওয়াত হোসেন

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে পার্লামেন্টের ক্ষমতা সীমিত হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২১ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পি.এম.
ঠাকুরগাঁওয়ে গণভোট প্রচারণায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারাই গণভোটে ‘না’ ভোটের দিকে যাবে। দেশের ভবিষ্যৎ গঠন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলার পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘গণভোটে যদি কেউ “না” ভোটের অবস্থান নেয়, তাহলে তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করছে।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তন চাইলে “হ্যাঁ” ভোট দিন। আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতেই—এ ধরনের সুযোগ বারবার আসে না।’

সংবিধান পরিবর্তনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সংবিধান সরাসরি পরিবর্তন করা সম্ভব নয় বলেই জনগণের কাছে গণভোটের মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আপনারা যদি “হ্যাঁ” ভোটকে বিজয়ী করতে পারেন, তাহলে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা ইচ্ছেমতো কিছু করার সুযোগ পাবে না।’

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার