• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গণ অধিকার পরিষদ নেতা ফারুককে দেখতে হাসপাতালে ফয়সাল সালাম


প্রকাশ:  ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ফারুক হাসানকে দেখতে হাসপাতালে যান চেতনায় বাংলাদেশ সংঠনের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর
ফারুক হাসানকে দেখতে হাসপাতালে যান চেতনায় বাংলাদেশ সংঠনের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে যান চেতনায় বাংলাদেশ সংঠনের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাকে দেখতে যান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফসয়াল সালাম সাগর বলেছেন, ‘ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ঘটনার পেছনে কারা আছে, সরকারের উচিত তদন্ত করে বের করা।  ফারুক হাসানের প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।’

চিকিৎসাধীন ফারুক হাসান বলেন, ‘তারুণ্যের শক্তিকে ভয় পায় বলে আমার ওপর হামলা করা হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের ধারস্থ হয়েছি। তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। এখন আমার দলের নেতা-কর্মীরাই পরবর্তী পদক্ষেপ নেবেন।

এ সময় উপস্থিত ছিলেন চেতনায় বাংলাদেশ যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি শেখ রাহুল, মতিঝিল থানা সহ-সাধারণ সম্পাদক ফাসিউর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত