• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা: সামনে আরও কঠিন আলোচনা আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা? দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ? ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা

শেষ বলের ছক্কায় রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে সিলেট

ক্রীড়া প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পি.এম.
ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। ছবি: ভিওডি বাংলা

বিপিএলের লো-স্কোরিং এলিমিনেটরে নাটকীয় জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সিলেট। ম্যাচটি তারা জিতেছে ৩ উইকেটে।

জয়ের জন্য শেষ বলে সিলেটের প্রয়োজন ছিল ৬ রান। চাপের সেই মুহূর্তে ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস ঠাণ্ডা মাথায় ফাহিম আশরাফের করা ওয়াইড ইয়র্কার বল সীমানার বাইরে পাঠান। তার ছক্কাতেই নিশ্চিত হয় সিলেটের অবিশ্বাস্য জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ১১১ রান। শুরুতেই রংপুরকে চাপে ফেলে দেন সিলেটের পেসাররা। দুর্দান্ত বোলিংয়ে খালেদ আহমেদ ১৪ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন।

ব্যাট হাতে রংপুরের পক্ষে উল্লেখযোগ্য ইনিংস আসে মাঝের দিকে। খুশদিল শাহ ১৯ বলে করেন ৩০ রান, মাহমুদউল্লাহ ২৬ বলে করেন ৩৩। অধিনায়ক নুরুল হাসানের ব্যাট থেকে আসে ধীরগতির ১৮ রান। বোলিংয়ে খালেদের চার উইকেটের পাশাপাশি ক্রিস ওকস ১৫ রানে নেন ২ উইকেট, নাসুম আহমেদও ১২ রানে নেন ২টি।

অল্প লক্ষ্য তাড়া করতে নেমেও স্বস্তিতে ছিল না সিলেট। রংপুরের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে দেন। একপর্যায়ে সিলেটের স্কোর দাঁড়ায় ৪৪ রানে ৪ উইকেট। শেষ ওভারে গিয়ে তারা পৌঁছায় ৭ উইকেটে ১০৫ রানে।

স্যাম বিলিংসের ২৯ ও মেহেদী হাসান মিরাজের ১৮ রানের ইনিংস কিছুটা ভরসা জাগালেও মিরপুরের ধীর উইকেট ও চাপ মিলিয়ে ম্যাচ গড়ায় শেষ বলে। শেষ পর্যন্ত ক্রিস ওকসের এক ছক্কাতেই থামে রংপুরের অগ্রযাত্রা। ৪ বলে এক ছক্কায় ১০ রানে অপরাজিত থাকেন ওকস।

রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম। একটি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ, নাহিদ রানা ও খুশদিল শাহ।

ভিওডি বাংলা/ এস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুরাইরিয়ার ঝড়ো ফিফটিতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
জুরাইরিয়ার ঝড়ো ফিফটিতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের
উপসালা টাইগার্সের জার্সিতে কাল অভিষেক সাকিবের
জোতার স্মৃতি নিয়ে মাঠে নামবে পর্তুগাল
জোতার স্মৃতি নিয়ে মাঠে নামবে পর্তুগাল