• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ পি.এম.
মঞ্জুরুল করিম খান চৌধুরী দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় মালয়েশিয়ার রাজার কাছে পরিচয়পত্র পেশ-ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মঙ্গলবার (২০ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পরে এ অনুষ্ঠান সম্পন্ন হলো।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্জুরুল করিম খান চৌধুরী সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে প্রবেশ করেন।  

তার আগে তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইস্তানবুল, লন্ডন, রোম ও বান্দার সেরি বেগাওয়ান মিশনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

পেশাদার কূটনীতিক হিসেবে তার বিশাল অভিজ্ঞতা বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতি ও সম্পর্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাইকমিশনার হিসেবে তার কাজের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার