• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

পানি ভর্তি বালতিতে পড়ে প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে বালতির পানিতে পড়ে ইয়ারুল হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া জামাইপাড়া এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হাঁটতে হাঁটতে সাবান আলী নামে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ইয়ারুল। এ সময় বাড়ির উঠোনে রাখা পানি ভর্তি বালতি দেখে পানি নিয়ে খেলা শুরু করে শিশুটি। এ সময় ওই বাড়ির লোকজন বাড়ির বাইরে উঠোনে কাজে ব্যস্ত ছিলেন।

বেশকিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করেই দেখেন পানি ভর্তি ওই বালতিতে উপুড় হয়ে পড়ে আছে ইয়ারুল। দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ারুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুদের বিষয়ে অভিভাকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক