• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জে দুই কারখানায় আগুন

   ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পি.এম.
কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বউ বাজার শান্তিনগর এলাকায় দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, প্রথমে নূরে আলমের সুতা তৈরির কারখানায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ও গার্মেন্টের ওয়েস্টেজের ৪টি গোডাউনে। ফলে আগুনের তীব্রতা বেড়ে যায়। আগুনে দুটি কারখানা ও গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক আলমগীর বলেন, গোডাউনে গার্মেন্ট ওয়েস্টেজ এলডি পলিথিন ছিল। যার দাম পাঁচ লাখ টাকা হবে। এ ছাড়া মুসলিম, বাবুল, হাশেম নামে আরও তিন ব্যবসায়ীর তিনটি ওয়েস্টেজ গোডাউন আগুনে পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আরেফিন বলেন, আমাদের হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। রেজিন, প্যাকিংবক্স, কুনিং এবং ক্যামিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত জানার চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করা হচ্ছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
কুড়িগ্রামে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত