• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

২৬ বছর পর কুড়িগ্রাম কলেজ রিপোর্টার্স ক্লাবের কমিটি  ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ ২৬ বছর পর পুনরায় সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালেই সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর অবশেষে নতুন করে যাত্রা শুরু করলো কলেজভিত্তিক এই সাংবাদিক সংগঠনটি। 

রোববার (১৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত ও কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান পলাশ। 

ঘোষিত আহ্বায়ক কমিটিতে দ্যা ডেইলি ক্যাম্পাসের শফি আলমকে আহ্বায়ক, সকালের শিরোনামের মো. নুর আলম নাহিদকে যুগ্ম আহ্বায়ক এবং তালাশ বিডির জাকারিয়া হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। 

এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে চ্যানেল এ ওয়ান টিভির মো. আব্দুর রহমান, আজকের খবরের নাজিমুল ইসলাম, আজকের প্রতিদিনের আরমান হোসাইন, সকালের কাগজের আব্দুল্লাহ আল আমিন, সকালের প্রতিদিনের নুর আলম মিয়া, বাংলাদেশ খবরের আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিদিনের সুমাইয়া আক্তার, রাকিব সরকার ও জান্নাতুল ফেরদৌসকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ