• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের দাম না বাড়ানো সরকারের সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না: প্রধানমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক দুবাইয়ে ইরানের হামলা, ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা তেল সরবরাহে সংকট নেই, মজুতকারীদের বিরুদ্ধে অভিযান হবে: চিফ হুইপ ইতালি যাওয়ার পথে গ্রীস উপকূলে নৌকা ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী সুপারশপ স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকারদের হাতে, চাচ্ছে ১৮ কোটি টাকা

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি    ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও শিশুর হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে সাভার কলেজের এক শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। তিনি কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা- ৯৯৯ নাম্বারে কল দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই নিহত যুবকের পরিচয় এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর পর গত ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় পুলিশ নিহতদের পরিচয় কিংবা হত্যার ঘটনার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি।

ভিওডি বাংলা/ এমএমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
সামান্য অটোরিকশার জন্য বন্ধু যখন খুনি
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক
পিস্তল গুলি, ওয়াকিটকিসহ ডাকাত আটক