• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মরণোত্তর পুরস্কার চান না ওমর সানী

বিনোদন ডেস্ক    ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পি.এম.
চিত্রনায়ক ওমর সানী। ছবি-ফেসবুক

’৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী তার প্রথম মুক্তি পাওয়া দুটি সিনেমাতেই কোনও পারিশ্রমিক পাননি। ১৯৯২ সালের ৩১ জুলাই মুক্তি পাওয়া এই নায়কের প্রথম সিনেমা ‘চাঁদের আলো’ এবং একই বছর ৯ অক্টোবর মুক্তি পাওয়া ‘এই নিয়ে সংসার’ সিনেমায় বিনা সম্মানীতে কাজ করেন তিনি। 

তাই নয়, জেনারেটরসহ অন্যান্য মালামাল থাকে যেসব গাড়িতে, সেই গাড়িতে চড়ে প্রথম সিনেমার আউটডোরে গিয়েছিলেন তিনি! 

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এমন সংগ্রাম একজন শিল্পী করতেই পারে। সত্যিকারের অভিনেতা হবার জন্য আমিসহ আরও অনেকেই এরকম অনেক কিছুই বিনা বাক্যব্যয়ে করেছি। কারণ স্ট্রাগল ছাড়া সত্যিকারের শিল্পী হওয়া যায় না।’

ক্যারিয়ারের তৃতীয় সিনেমা ‘অগ্নিপথ’-এ ওমর সানী তার প্রথম পারিশ্রমিক ৬০-৭০ হাজার টাকা পেয়েছিলেন। সে টাকা দিয়ে তিনি সিনেমার কস্টিউম কিনেছিলেন। এরকম নেপথ্যের অনেক গল্পই চিত্রনায়ক ওমর সানী শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের সপ্তম পর্বে। 

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে ওমর সানী জানিয়েছেন, মরণোত্তর পুরস্কার তিনি চান না। তার মতে, যে সম্মান জীবদ্দশায় পাওয়া যায় না, সেটা মৃত্যুর পর পেয়ে লাভ কি? পডকাস্টে চিত্রনায়িকা মৌসুমীর সাথে সংসার, সংগীত তারকা আসিফ আকবরের সাথে দ্বন্দ্বসহ অনেক বিষয় নিয়েই খোলামেলা কথা বলেছেন ওমর সানী। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ